মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তাওহীদুল ইসলাম লিংকন এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার বিকেলে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে এ শোক সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার।

শোক সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক ও সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার।

উল্লেখ্য, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় গত (ডিসেম্বর-২৯) বুধবার রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version