বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান-দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ দাবি করেছে দেশটির পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরটি প্রথম জানায় জাপানের কোস্ট গার্ড। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানায় তারা। তবে এর বেশি কোনো তথ্য জানানো হয়নি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, গত বছর থেকে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যা খুবই দুঃখজনক।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে একটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেটার বিশ্লেষণ চলছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের সময় ভূমিভিত্তিক প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে উত্তর কোরিয়া। গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। খবর দ্য গার্ডিয়ান’র   

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version