মরিশাসের স্যার সিউসাগুর রামগোলাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর একটি প্লেনের টয়লেটে রাখা ময়লার ঝুড়ি থেকে এক নবজাতক উদ্ধারের খবর পাওয়া গিয়েছে।

গত ১ জানুয়ারি এয়ার মরিশাসের একটি প্লেনে এই ঘটনাটি ঘটে। প্লেনটি মাদাগাস্কার থেকে মরিশাসে এসে বিমানবন্দরে অবতরণের পর রুটিনমাফিক তল্লাশি চালাতে গিয়ে কর্মকর্তারা নবজাতকটির খোঁজ পান।

তল্লাশিকালে প্লেনেরে শৌচাগারে রক্তমাখা টয়লেট পেপার চোখে পড়ে কর্মকর্তাদের। এ ঘটনায় শৌচাগারে ভালো করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখানে থাকা ময়লার ঝুড়িতে পাওয়া যায় একটি নবজাতক।

এ ঘটনায় ওই প্লেনের ২০ বছর বয়সী এক তরুণী যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্লেনেই তিনি শিশুটির জন্ম দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ সদস্যরা। তবে ওই তরুণী জিজ্ঞাসাবাদে প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তিনিই ছেলে শিশুটির মা।

এদিকে উদ্ধারের পরপরই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। এ মুহূর্তে সে সুস্থ আছে। হাসপাতালে পুলিশের নজরদারিতে স্বাভাবিক রয়েছেন ওই তরুণী। তার বিরুদ্ধে নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version