মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটার কাকচিড়ায় বৈদ্যুতিক শর্টসার্টিকের আগুনে মমতাজ বেগম নামের এক বিধবা নারীর বসতঘরপুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩: ৩০ মিনিটের দিকে কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় জোমাদ্দার বাড়ি। এসময় ওই নারীর প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ইউপি সদস্য দুলাল মিয়া।

মমতাজ বেগম একই এলাকার মৃত মকিন জোমাদ্দারের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া সাংবাদিকদের জানান, বিকেল ৩: ৩০ মিনিটের দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্টিকের মাধ্যমে মমতাজ বেগমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় ঘরের মধ্যে থাকা সকল মালামাল ও আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে।

আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ৬নং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন পল্টু ঘটনাস্থন পরিদর্শন করেন।

পাথরঘাটা স্টেশানের ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্টিকের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সুত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। সেখানে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version