ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক গবেষণায় সৃজনশীলতা: ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এই আয়োজন করে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

বিভাগের সভাপতি প্রফেসর ড. ওয়ালী উল্যাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড এইচ. এ. এন. এম এরশাদ উল্লাহ ও মূখ্য আলোচক হিসেবে মুসলিম রিচার্স সেন্টার (লন্ডন) এর সভাপতি ড. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিভাগের প্রফেসর ড. ইকবাল হুসাইনের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুর রহমান আনোয়ারী এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজের প্রফেসর ড. লোকমান হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, ‘ইসলামী গিবেষণায় একটি মৌলিকত্ব রয়েছে। গবেষণায় নকল কিংবা পুরাতন বিষয়াবলী তুলে না ধরে নতুনত্ব বিষয় থাকা উচিত এবং তা অবশ্যই মহানবী (স:) এর দিক নির্দেশনার বাইরে হবে না। সর্বোপরি গবেষণাটি হবে অথেনটিক এবং ক্রিয়েটিভ।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version