মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে মোঃ আবুল কালাম চোকদার-(৫৫) নামে এক অসহায় কৃষকের গরুর ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে মালিকসহ দুই জন। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, উপজেলার কয়ারিয়া এলাকার দক্ষিন রামারপোল গ্রামের আব্দুল মান্নান চোকদারের ছেলে অসহায় কৃষক আবুল কালাম ঋন করে তার বাড়িতে একটি গরুর ফার্ম তৈরী করেন। ওই ফার্মে তিনি দীর্ঘদিন যাবত ১০টি গরু ও বেশ কিছু ছাগল লালন-পালন করে আসছেন। কিন্তু গত মঙ্গলবার দিবাগত রাতের দিকে কেবা-কাহারা তার গরুর ফার্মে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। পরে মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছরিয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু দুইটি গরু ও দুইটি ছাগল পুরে যায়। এতে করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে ফার্মের মালিক আবুল কালামসহ দুইজন আহত হন। পরে আহত আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভূক্তভোগী আহত আবুল কালামের স্ত্রী সাহানাজ পাভীন বলেন, আমাদের জমি নিয়ে বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তাই আমরা এই ক্ষতি করেছে। আমি তাদের নামে মামলা করবো।

কালকি‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসফাক জানান, দুপুর পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version