আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি জয়নাল হাজারীর মৃত্যুতে তিনদিনের শোক পালন করবে জেলা আওয়ামী লীগ।

বিষয়টি নিশ্চিত করে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, আমাদের প্রিয় নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ থেকে তিন দিনের (২৮,২৯ ও ৩০ ডিসেম্বর) শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

ফেনীর সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, প্রত্যেক পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই তার মৃত্যুতে শোকাহত।

নিজাম উদ্দিন হাজারী জানান, আমাদের পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকেল সাড়ে ৪ টায় ফেনী পাইলট হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সাবেক সংসদ সদস্য হিসেবে ঢাকাতে সংসদ ভবনে একটি জানাজা হওয়ার কথা রয়েছে। ঢাকাতে জানাযা হলেও ফেনীতে যথা সময়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জয়নাল হাজারীর কথা অনুযায়ী মুজিব উদ্যানে তার দাফন করা হবে বলে জানান তিনি।

 

দলমত নির্বিশেষে সকলকে জানাযায় অংশগ্রহণ করে জয়নাল হাজারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার আহ্বান জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version