কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সদরের উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৫টি ইউপি’র মধ্যে ৩টি ইউপিতে ইভিএমে এবং অন্যান্য ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে ৭৯ জন চেয়ারম্যান, ১৫৯ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৪২ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠে ৫ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version