শনিবার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ পুলিশ জানায়, খ্রিস্টান ধর্মাবম্বীদের ক্রিসমাস উৎসব চলাকালে যুক্তরাজ্যের উইন্ডসর রাজ প্রাসাদ থেকে অস্ত্রসহ এক বহিরাগত ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতের কাছ থেকে কি ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে সে বিয়য়ে কিছু জানায়নি পুলিশ।

ব্রিটিশ পুলিশ আরো জানায়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ১৯ বছর বয়সী ওই ব্যক্তি প্রাসাদ প্রাঙ্গনে প্রবেশ করে। এ সময় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি সাউদহ্যাম্পটন শহরের বাসিন্দা। তার সম্পর্কে রাজ প্রাসাদটিতে বসবাসকারী রাজ পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এ বছর রানী এলিজাবেথ তার স্যান্ড্রিংহাম এস্টেটে বড় দিনের উৎসব কাটানোর পরিবর্তে উইন্ডসর ক্যাসেলে রয়েছেন। –

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version