শুক্রবারই মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ছবি ‘৮৩’। সিনেমার পর্দায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প দেখে আবেগে ভেসেছেন দেশবাসী। কপিল দেবের চরিত্রে রণবীর সিংয়ের অসাধারণ অভিনয় নিয়ে চর্চা তুঙ্গে।

ঠিক এমন সময় যদি খোদ রণবীর সিং সামনে চলে আসেন, তাহলে তো অনুরাগীদের উচ্ছ্বাস তিনগুণ হবেই। তবে এই উচ্ছ্বাসের মাঝে পড়েই অল্পের জন্য বিপদ থেকে বাঁচলেন মুম্বাইয়ের এক বৃদ্ধ। ভিড়ের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার আগে বৃদ্ধের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খোদ নায়ক।
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি সিনেমা হলে ৮৩ ছবির প্রচারে হাজির হয়েছিলেন রণবীর সিং। হঠাৎ করে জনতার মাঝে রণবীর এসে পড়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীরা ভিড় জমিয়ে দেয়।

আর ভিড়ের ঠেলায় এক বৃদ্ধ প্রায় পড়েই যাচ্ছিলেন মাটিতে। এগিয়ে আসেন রণবীর। নিজের উদ্যোগে ভিড় সরিয়ে বৃদ্ধকে সাহায্য করেন। শুধু তাই নয়, গোটা ঘটনার জন্য ক্ষমাও চান তিনি। রণবীরের এই এরকম মাটির মানুষের আচরণ দেখে নেটিজেনরা আপ্লুত। সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের প্রশংসায় মত্ত অনুরাগীরাও।

মুক্তির প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করল পরিচালক কবীর খানের ‘৮৩’ ছবি। ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনী দর্শকদের মন ভরিয়ে লক্ষ্মীলাভে প্রথম ধাপেই এগিয়ে গেল অনেকটা।

জানা গেছে, ২৪ ডিসেম্বর সিনেমা মুক্তির দিনই ১৩ থেকে ১৫ কোটি ব্যবসা করে ফেলেছে রণবীর সিংয়ের এই ছবি। এই ছবির ওপেনিং দেখে আশাবাদী ছবির প্রযোজক। তাদের আশা, লম্বা দৌড়ে সবাইকে পেছনে ফেলবে রণবীরের এই ছবি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version