শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকালে তাকে ধরতে ওই হোটেল ঘিরে রেখে অভিযান চালায় র‌্যাব।

এর আগে, বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার এই মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার বিভাগ গত মঙ্গলবার মেয়র শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

উল্লেখ্য, উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসনের বিভিন্ন বিভাগ ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ।

ওই অনুষ্ঠানে পৌরসভার নাম ঘোষণায় ‘দেরি হওয়ায়’ মেয়র গালাগাল করেন এবং থাপ্পড় মারেন বলে সেদিন অভিযোগ করেন শিক্ষা কর্মকর্তা। পরে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। থাপ্পড় মারার ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ দেওয়ানগঞ্জ থানায় যে মামলা করেছিলেন, সেই মামলাতেই শাহানশাহকে গ্রেফতার করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version