সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ইউনিয়ন পরিষদ ভোট ইস্যুতে একটি বক্তব্য ভার্চুয়াল জগতে ভাইরাল হওয়া পুলিশ কর্মকর্তাকে সিলেট বদলি করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানাকে রোববার এক প্রজ্ঞাপনে সপ্তম এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।বক্তব্য প্রদানের পর সেটির ভিডিও ক্লিপ ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ভার্চুয়াল জগতে। পক্ষে-বিপক্ষে শুরু হয় মন্তব্য। এরই মাঝে জুয়েল রানাকে বদলি করা হলো সিলেটে।উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে এই প্রথম অভিন্ন মানদণ্ডে পুরস্কার প্রদান শুরু হয়েছে। সেই মানদণ্ডে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার ৫০ জন সার্কেল অফিসারের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন কুমিল্লার দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।
ব্রেকিং নিউজ
- কাগজে ১৭, হাসপাতালে ১৩ চিকিৎসক
- পিছিয়ে পড়া মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নেত্রকোনায় কর্মশালা
- দুর্গাপুরে পুকুরে বিষপ্রয়োগ: লাখ টাকার মাছের ক্ষতি থানায় অভিযোগ
- এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধিতে দুর্গাপুরে বিশেষ উদ্যোগ
- শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক প্রেপ্তার
- কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে ফুসে উঠল এলাকাবাসী: এসআই’র বিরুদ্ধে বিক্ষোভ
- ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে নেত্রকোনায় বারটানের আঞ্চলিক কর্মশালা
- কাজ শেষে বাড়ি ফেরার পথে লরির নিচে চাপা পড়ে নিহত বিক্রয় প্রতিনিধি




