এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
মঙ্গলবার সকালে শপথ গ্রহণ শেষে দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছে নীলফামারী পৌরসভার নবম পরিষদ।
নীলফামারী পৌরসভা কার্যালয়ে নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এ সময় পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান উপস্থিত ছিলেন।
এরআগে সকালে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নীলফামারী পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে পৌর পরিষদ।
সকলকে স্বাগত জানিয়ে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, নীলফামারী পৌরবাসীর সেবার ব্রত নিয়ে আজ থেকে নতুন উদ্যমে যাত্রা শুরু হলো আমাদের।
সকল ভেদাভেদ ভুলে সংকীর্ণতা পরিহার করে জনসেবায় আমাদের আত্মনিয়োগ করতে হবে এবং উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন


