রিয়াদ, ইবি প্রতিনিধি-
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবীন বরণ, প্রবীণদের বিদায়ী সংবর্ধনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারি কক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। এসময় নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। পরে বেলা তিনটায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ও ইবি তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও ইবি তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা শরিফুল ইসলাম জুয়েল। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ ও অর্থ সম্পাদক শ্যামলী তানজিন অনুর সঞ্চালনায় ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম ও ইবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সাংগঠনিক জীবনে কাম্য আচরণ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ, ভ্রমণ ও বিভিন্ন ফিচার লেখালেখি বিষয়ে সাবেক সম্পাদকীয় পর্ষদ সদস্য অনি আতিকুর রহমান, লেখালেখির বিভিন্ন কলাকৌশল বিষয়ে বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান এবং লেখকদের পাঠ্য বই বিষয়ক প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাশেদ আহমেদ। কর্মশালায় সংগঠনের শতাধিক সদস্য অংশ নেয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version