তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগে সাজু শেখ (৩৮) নামের এক যুবককে সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার করা হয়েছে। ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে আসামীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
অভিযোগে জানা গেছে, ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা সোমবার সকাল সাড়ে ৮টায় গজারিয়া গ্রামের ভাড়া বাসার গোসলখানায় গোসল সম্পন্ন করতে থাকে। এসময় পার্শ্ববর্তী ইউনুছ আলীর ঘর থেকে একই ইউনিয়নের গলনা গ্রামের ফজল শেখের পুত্র সাজু শেখ ও অজ্ঞাত ২/৩ জন যুবক তাদের মোবাইল ফোনে গোপনে গোসলের ভিডিও ধারণ করে। ওই শিক্ষিকা ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয়। এতে আশেপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে ভিডিও ধারণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখবর ছড়িয়ে পড়লে ভিডিও ধারণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সকাল ১১টার দিকে উল্লাবাজার-ফুলছড়ি সড়কের ফুলছড়ি বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক কাওছার আলী বলেন, সোমবার দুপুরে ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী সাজু শেখকে গ্রেফতার করে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ব্রেকিং নিউজ
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ
- মানবিক সেতুবন্ধনের ৮ বছর: দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী
- জমি বিরোধের জেরে কাঁটার বেড়া, নেত্রকোনায় মাদরাসায় যেতে পারছে না শিক্ষার্থীরা
- ‘দুই পয়সার সাংবাদিক’: প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষোভ
- জল-কাদায় ঘেরা শৈশব, অকালেই খালি হচ্ছে মায়ের কোল: ৮ মাসে ৮২ প্রাণহানি
- অপার সম্ভাবনার দুর্গাপুর: প্রকৃতির অকৃপণ দান, চাই অবকাঠামো উন্নয়ন
- নেত্রকোনায় তরুণদের বোবা প্রতিবাদ: বিলুপ্ত নদীর স্মরণে তরুণেরা
- কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরেই নিভল শিশুর জীবনপ্রদীপ


