শুক্রবার, নভেম্বর ৬

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় হিংসা প্রবণ হয়ে এক কৃষকের সরিষা ক্ষেত নষ্ট অভিযোগ উঠেছে। এতে অসহায় সরিষা চাষী অর্থৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

জানা গেছে , চাঁদখানা ইউনিয়নের বগুলাগারি মুন্সিপাড়ার সোহরাব হোসেন পুত্র কৃষক রহুল আমিন মায়ের দেয়া ১৬ শতাংশ জমিতে সরিষা চাষ করেন। রুহুল আমিনের সেই ক্ষেতে সরিষার বীজ বপন করা হলে , জমি সংলগ্ন প্রতিবেশী হিংসাপরায়ণ হয়ে তিন টি বাথরুমের পানি জমিতে ছেড়ে দিয়েছে । ফলে সরিষার বীজ অংকুরেই নষ্ট হয়ে যাচ্ছে।

রুহুল আমিন অভিযোগ করে বলেন , দীর্ঘদিন থেকে আকব্বার আলী , রহিমুদ্দি, এমদা আলী আমার এই ক্ষেতে ফসল নষ্ট করে আসতেছে। কোন সিজনেই আমি ধান, সরিষা, আলু , ভুট্টার ফসল তুলতে পারিনা এদের জ্বালায়। কিছু বলতে গেলে ওরা সংঘবদ্ধ হয়ে আমাকে মারধর করতে আসে। আমি ওদের অত্যাচারে নিরুপায় হয়ে প্রতি বছর আবাদে ক্ষতির সম্মুখীন হচ্ছি।

সরেজমিনে গিয়ে দেখা যায় , ওই তিন বাড়ির বাথরুমের পানি সরাসরি রুহুল আমিনের ক্ষেতে আসতেছে। ফলে সরিষার বীজ থেকে গজায়নি অধিকাংশ চারা।

মুন্সিপড়া গ্রামের আনোয়ার হোসেন (৩০) প্রতিবেদককে জানান, রুহুল আমিনের মা জেন্না খাতুন ওই ১৬ শতক জমি কিনেন মরহুমা আজিমনের কাছে অন্তত ২৫ বছর আগে । ওই জমির নিয়ে আকব্বার আলী , রহিমুদ্দি, এমদা ভাইদের সাথে কোন দেনাপাওনা না থাকলেও আজ এতদিন ধরে রুহুল ভাইয়ের ক্ষেতে নানান ভাবে ক্ষতি করে আসছে। আমরা এর সুষ্ট বিচার চাই।

৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসার বলেন , আমি ওই ক্ষেতের ফসল নষ্টের বিষয়ে শুনেছি । সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version