মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ওয়াহিদ তালুকদার (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (ডিসেম্বর-১৩) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকার রিয়াদের সঙ্গে একই এলাকার সাব্বিরের দ্বন্দ্ব হয়। এর জের ধরে দুইপক্ষ মারামারি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করে। গতকাল সোমবার রাত ১১টার দিকে সাব্বির ও তার লোকজন পূর্ব শত্রুতার জের ধরে ওয়াহিদ তালুকদারের ওপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ওয়াহিদ মারা যান। মারা যাওয়ার খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর পরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে।

নিহত ওয়াহিদ তালুকদারের ছেলে রিয়াদ বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি। এমন শান্তি দেওয়া হোক যাতে আগামীতে কেউ মানুষ খুন করার সাহস না পায়।

নিহত ওয়াহিদ তালুকদারের মেয়ে স্বর্ণা আক্তারের দাবি, আমার বাবাকে সাব্বির খুন করেছে। আমি তার ফাঁসি চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, নিহতের ঘটনা শোনার পরই আমরা এলাকা পরিদর্শন করেছি। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version