মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী হামলা চালিয়ে একটি পা বিচ্ছিন্ন করে নেয়ার মামলার বাদীর চাচা কৃষক মোঃ লিয়াকত আলী খান (৫৮)কে হাতুড়ী দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (ডিসেম্বর-১৪) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদি হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামীদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে থানা পুলিশ মামলার আসামীদের গ্রেফতার করার জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পা বিচ্ছিন্ন হওয়ার মামলার বাদির চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুরী দিয়ে পিটিয়ে ভেঙ্গে দিয়েছে আসামীরা। পরে স্থানীয় লোকজন আহত কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত লিয়াকত খানের ভাতিজা কালাম খান বলেন, আমার ভাই মিরাজ খানের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে নেয় আপাং কাজীর লোকজন। তাই আমি আপাং কাজীসহ ৩৫জনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা করি। এবং আদালত আসামীদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ তাদের গ্রেফতার করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে পূনরায় আমার চাচা লিয়াকত খানের দুই পা হাতুড়ী দিয়ে পিটিয়ে ভেঙ্গে দিয়েছে আসামীরা। আমি আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

অভিযুক্ত আপাং কাজী বলেন, পা ভাঙ্গার বিষয় আমি কিছু জানিনা।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই কাঞ্চন মিয়া বলেন, আমরা ওয়ারেন্ট ভূক্ত আসামীদের গ্রেফতার করতে গেলে তা টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। তবে শুনেছি পরে সেখানে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version