ইবি প্রতিনিধি-
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সদস্যরা।

সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান, অর্থ সম্পাদক ইমানুল সোহান, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ওয়াসিম, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বিপ্লব খন্দকার, তাজমুল হক জায়িম। এছাড়া সদস্যদের মধ্যে রাকিব মিয়া রিফাত, ইমরান মাহমুদ, মুতাসিম বিল্লাহ রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালের আজকের এই দিনে দেশকে মেধাশূন্য করে শোষণ-নিপীড়ন অব্যাহত রাখার অভিপ্রায়ে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিলো পাকহানাদার বাহিনী। আমরা আজকের এই দিনে সেই সূর্যসন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version