তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা হাসপাতালে রাতের আঁধারে তিনটি কক্ষের ৯ টি আলমারি তছনছ করেছে দুর্বৃত্তরা ।

রোববার (১২ ডিসেম্বর) মধ্যরাতে জেনারেল হাসপাতালের গ্রিল ও দরজার তালা ভেঙে অফিস সহকারী, ক্যাশিয়ার এবং নার্সের কক্ষের জানালা ভেঙে ৯টি আলমারির সব কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে ফেলার ঘটনা ঘটে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মাহাবুব হোসেন বলেন, রোববার মধ্যরাতে কে বা কারা হাসপাতালের তালা ভেঙে অফিস সহকারী, ক্যাশিয়ার এবং নার্সের কক্ষের জানালা ভেঙে কাগজপত্র তছনছ হয়ে আছে কর্মচারীরা দেখতে পেয়ে খবর দেয়। পরে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ ও সিআইডিকে জানানো হয়।’

তিনি আরও বলেন, ‘কী কী খোয়া গেছে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না, তবে খতিয়ে দেখা হচ্ছে।’

গাইবান্ধার সিআইডির পরিদর্শক শামিম হাসান সরদার হাসপাতাল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version