শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ:

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা রোববার (১৩ ই ডিসেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্ঠা সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান হামান মাহমুদ জুয়েল, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, রমেশ কুমার পার্থ।

শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ
সভায় আসন্ন ইউপি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান উপদেষ্ঠা সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বলেন, নান্দাইলে আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু সুন্দর মত অনুষ্ঠিত হবে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version