সুস্মিতা সেন ও লারা দত্তের পর এবার মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের আরেক প্রতিযোগী হারনাজ সান্ধু। রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রানার আপ হয়েছেন মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরেইরা। দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস সাউথ আফ্রিকা লায়েলা সোয়ানি।

২০২০ সালের মিস ইউনিভার্স আন্দ্রেয়া মেজা ২১ বছর বয়সী হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন। এ বছর মিস ইউভার্সের আসর বসেছিল ইসরায়েলে। চূড়ান্ত পর্বে এক প্রশ্নের জবাবে মডেল হারনাজ জানান, ‘নারীদের নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। অন্যের সঙ্গে তুলনা বন্ধ করে নিজের ওপর আস্থা রাখা উচিত। প্রত্যেকটা মানুষই আলাদা এবং সেই তার জীবনের নিয়ন্ত্রক। নিজস্ব স্বাতন্ত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত।’পিপল সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, অবসরে ইয়োগা, নাচ, রান্না ও দাবা খেলতে ভালোবাসেন হারনাজ। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে আদর্শ মানেন তিনি।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে ৩টি ছাগল হত্যার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
- প্রণোদনায় অকৃষকরা: কলমাকান্দায় কৃষকদের মানববন্ধন, চেয়ারম্যানের দাবি ‘ষড়যন্ত্র’
- রাজবাড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী
- দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে
- ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি
- ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি
- পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা