ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে ডিয়াগো ম্যারাডোনার চুরি যাওয়া একটি দুষ্প্রাপ্য ঘড়ি। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার ও ঘড়িটি উদ্ধার করে ভারতের আসাম রাজ্য পুলিশ। খবর ইন্ডিয়া টুডের। আসামের মুখ্যমন্ত্রী মেমন্ত বিশ্বশর্মা এক টুইটের মাধ্যমে খবরটি নিশ্চিত করে লিখেছেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

আসামের পুলিশ জানায়, দুবাই পুলিশের কাছ থেকে তারা খবর পায়, যে ব্যক্তি ম্যারাডোনার ঘড়ি চুরি করেছেন তিনি আসামে লুকিয়ে রয়েছেন। সেই খবর পেয়ে তারা খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত শনিবার ভোর ৪টার দিকে শিবসাগর জেলায় ওয়াজিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ওই দুষ্প্রাপ্য ঘড়িটিও উদ্ধার হয়।ওয়াজিদ দুবাইয়ের একটি সংগ্রহশালায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সেখানে ম্যারাডোনার স্বাক্ষর করা ব্যক্তিগত বেশ কিছু সামগ্রীও রাখা ছিল। চলতি বছর আগস্ট মাসে তিনি ঘড়িটি চুরি করে আসামে পালিয়ে আসেন। তবে ঘড়িটি বিক্রির আগেই ধরা পড়লেন তিনি।সূত্র: এনডিটিভি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version