শনিবার, অক্টোবর ১৭

কুয়েত সফরে গেলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রিয়াদে অনুষ্ঠিতব্য জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) সম্মেলন উপলক্ষে শুক্রবার কুয়েত সফরে যান তিনি।

আগামী ১৪ ডিসেম্বর সৌদির রাজধানীতে মধ্যপ্রচ্যের দেশগুলোর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪র্থ দফা এ সফরে বের হলেন সৌদি যুবরাজ।
শুক্রবার কয়েত সিটিতে পৌঁছালে যুবরাজ শেখ মিশাল সৌদি যুবরাজকে অভ্যর্থনা জানান। পরে তার সঙ্গে কুয়েতের আমির শেখ নাওয়াজ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ সাক্ষাৎ করেন।

দুই দেশের বন্ধুত্বকে অটুট রাখতে এবং রিয়াদে অনুষ্ঠেয় জিসিসি সম্মেলনে কুয়েতের অংশগ্রহণ নিশ্চিত করতে সৌদি যুবরাজের এ সফর।

এর আগে ২০১৫ সালে তিনি ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে কুয়েত সফর করেছিলেন। পরে ২০১৭ সালে ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৮ সালে কুয়েত সফর করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version