মাশরাফি বিন মুর্তজা আগ্রহ প্রকাশ করলে তাকে জাতীয় দলের পরামর্শক বা কোচের ভূমিকায় নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মাশরাফিকে বোর্ড জাতীয় দলের সাথে চায় বলেও জানিয়েছেন তিনি।

সাবেক অধিনায়ক মাশরাফি ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর ঘোষণা না করলেও জাতীয় দলে খেলোয়াড় হিসেবে তার ফেরার আর তেমন কোনো সম্ভাবনা নেই। তবে অধিনায়ক হিসেবে মাশরাফি যে রকম সফল ছিলেন, তাতে অনেকেই তাকে জাতীয় দলের সাথে রাখার পক্ষে।

এজন্য অনেকেই সাবেক এই অধিনায়ককে কোচ বা পরামর্শক হিসেবে জাতীয় দলে যুক্ত করার দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি, জেপি ডুমিনি, মাহেলা জয়াবর্ধনে তাদের উত্তরসূরিদের পরামর্শক হিসেবে দায়িত্ব পেলে জোরালো হয় মাশরাফিকে পরামর্শক বা কোচ হিসেবে দলের সাথে রাখার দাবি।
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মাশরাফি আসতে চাইলে তাকে যুক্ত করা হবে জাতীয় দলের সাথে। পাপন বলেন, ‘মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে।’

তবে মাশরাফির সাথে এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা হয়নি বলে জানান পাপন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version