বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক কমে আসায় বিশ্বঅর্থনীতি আবারও গতি ফিরে পাচ্ছে এবং তেলের চাহিদা বাড়ছে। আর সে কারণেই এর দাম আগের অবস্থায় ফিরে যেতে শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম চলতি সপ্তাহে আট শতাংশ বেড়েছে। বিগত সাত সপ্তাহের মধ্যে এটিই প্রথমবারের মতো তাদের সাপ্তাহিক মূল্যবৃদ্ধির ঘটনা।

গত বৃহস্পতিবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছিল ১ দশমিক ৯ শতাংশ। তবে শুক্রবার তার দাম ১ শতাংশ বা ৭৩ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭৫ দশমিক ১৫ ডলারে। এদিন ডব্লিউটিআইয়ের দামও একই পরিমাণে বেড়েছে। বৃহস্পতিবার ২ শতাংশ কমে যাওয়ার পর শুক্রবার এর দাম ১ শতাংশ বেড়ে বিক্রি হয়েছে ৭১ দশমিক ৬৭ ডলারে।

গত ২৫ নভেম্বর ওমিক্রন শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর তেলবাজারে যে ধস নেমেছিল, চলতি সপ্তাহের শুরুতেই তার প্রায় অর্ধেকটা পুনরুদ্ধার হয়ে যায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version