গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বী ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সাধু মাইকেল অডিটোরিয়ামে তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লী আয়োজিত এক অনুষ্ঠানে ওই ধর্মপল্লীর এসব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে এ সংবর্ধনা দেওয়া হয়।

মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুমলিয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবিন গমেজ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, ধর্মপল্লী ন্যায় ও শান্তি কমিটির আহ্বায়ক বাদল বেঞ্জামিন রোজারিও, বীর মুক্তিযোদ্ধা সন্তোস লুইস গমেজ।
অনুষ্ঠানে তুমলিয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা রোজলিন কস্তার সঞ্চালনায় স্থানীয় নৃত্য, অভিনয় ও সংগীত শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সুবর্ণজয়ন্তী এবং ওই ৩৫ জন বীর মুক্তিযোদ্ধার নামের ফলক উন্মোচন করা হয়। পরে অডিটোরিয়ামে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধা, নবীন-প্রবীণ মিলে ৫০টি মোমবাতি প্রজ্বলন করেন এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের ফুল ও মেডেল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদল মন্ত্র, তুমলিয়া ক্রেডিট ইউনিয়নের অসীম গমেজ, খ্রিস্ট ধর্মাবলম্বী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আগত খ্রিস্ট ধর্মাবলম্বীদের অংশ গ্রহণে বিশেষ খ্রিস্ট জাগ অনুষ্ঠিত হয় এবং তাদের আর্থিক সহায়তায় একটি কল্যাণ ফান্ড তৈরি করা হয়, যা স্থানীয় সামাজিক কাজে ব্যয় হবে বলে জানান আয়োজকরা। এদিকে, উপজেলার আরও ৪টি ধর্মপল্লীতে একযোগে মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version