তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। সেনা সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। কপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকাও।
বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তাঁর স্ত্রীও সেনা সর্বাধিনায়কের সঙ্গেই ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

সেনার ওই কপ্টারে বিপিন-সহ মোট নয় জন ছিলেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারকাজ চলছে জোরকদমে। কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version