শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার এগারোটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিতে মেম্বার প্রার্থীদে কর্মী-সমর্থকদের নিয়ে মহড়া করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউপির মেম্বার প্রার্থীরা । আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে নির্বাচন কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। পঞ্চম ধাপে মনোনয়নপত্র জমা আরো দুই দিন বাকী রয়েছে।

নির্বাচনী আচরণবিধির ২০১৬ এর ১১ নম্বর ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না। সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে মনোনয়নপ্রার্থী নির্বাচন কার্যালয়ে প্রবেশ করতে পারবেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ কয়েক দিন যাবত বেলা ১১টার পর থেকে উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে ট্রাক্টর, অটোরিকশা, মোটরসাইকেলসহ নানা যানবাহনে করে নেতা-কর্মী ও সমর্থক নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে মেম্বার প্রার্থীরা নান্দাইল সদরের নির্বাচন কমিশন কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। সব কটি ইউনিয়ন থেকে মেম্বার প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে জানা যায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version