শনিবার, অক্টোবর ১৭

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছে।
সদরের বৌবাজার রেলস্টেশন এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আট বছর বয়সী লিমা আক্তার, সাত বছর বয়সী মিনা আক্তার, চার বছর বয়সী মোমিনুর রহমান ও ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন।
নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজার রেলস্টেশনের পাশে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই তিন শিশু রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনা মেইল ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। তবে চারজনই ট্রেনে কাটা পড়ে মারা যান।
মোমিনুর ও শামীমের মরদেহ নীলফামারী সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।
এ দুর্ঘটনার পর চিলহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ৯টার দিকে এই এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে দেয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version