এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় ট্রাক চাপায় বিশ্বনাথ রায়(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭/ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ডিমলা উপজেলা সদরের বাবুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বনাথ রায় ডিমলা উপজেলার ডিমলা ইউনিয়নের উত্তর তিঁতপাড়া ভাটিয়া পাড়া এলাকার মিমানাথ রায়ের ছেলে। মৃতদেহ উদ্ধার করে থানায় রেখেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট-১১-৭১৮৩ নম্বরের ট্রাকটি নীলফামারী থেকে ডিমলায় যাচ্ছিলো পথিমধ্যে ডিমলা থেকে নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে বাবুরহাট এলাকায় ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। এ সময় মারা যান বিশ্বনাথ।
ডিমলা থানার ডিউটি অফিসার জেসমিন আকতার এর কাছে জানতে চাইলে তিনি জানান, ট্রাক চালককে আটক করা না গেলেও ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version