টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ খেলার দিনই সবার ধারণা ছিল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ক্রিস গেইল। তবে ইউনিভার্স বস জানান, নিজের ঘরের মাঠ জ্যামাইকার সাবিনা পার্কে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে চান তিনি।তার চাওয়াকে পূর্ণ সম্মান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নতুন বছরের প্রথম মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। এ দুই সিরিজের চারটি ম্যাচই হবে গেইলের চিরচেনা সাবিনা পার্কে।
এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, গেইলকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করতে দিতেই ওয়ানডে সিরিজের সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি যোগ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। দিবারাত্রির সেই ম্যাচটি হবে আগামী ১৬ জানুয়ারি।
২০২৩ বিশ্বকাপের বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে চলতি সুপার লিগের অংশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি। যেখানে খেলবেন না গেইল।
একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি দিয়ে গেইলকে বিদায় জানানো হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে চলতি মাসের শেষদিকের বোর্ড সভায়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৩১ ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে আয়ারল্যান্ড। এর আগে ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে তারা। এরই মধ্যে দুই সফরের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা।
২০২০ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল আয়ারল্যান্ড। সেবার টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা। তবে ওয়ানডেতে হেরে গিয়েছিল ৩-০ ব্যবধানে। সাবিনা পার্কে তাদের সবচেয়ে মধুর স্মৃতি ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়।
ব্রেকিং নিউজ
- খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- নেত্রকোনায় বসতবাড়িতে ডিবির হানা, মাদকদ্রব্য ইস্কাপসহ নারী আটক
- কেন্দুয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- দুর্গাপুরে সড়ক দুর্ঘটনা: ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর
- খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের: নৌ চলাচল ব্যাহত, বিপাকে জেলেরা
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- নেত্রকোনায় বিজিবির জোড়া অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য উদ্ধার
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার


