যৌন হয়রানিমূলক, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। পাশাপাশি নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল আহ্বানের কল রেকর্ড ফাঁসের পর চারদিকে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই ঢাকা ছেড়ে চলে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, ডা. মুরাদ চট্টগ্রামের উদ্দেশে দুপুরেই ঢাকা থেকে রওনা দিয়েছিলেন। সেখানে তার একজন বন্ধুর বাসায় ওঠার কথা। বর্তমানে তার ফোন বন্ধ রয়েছে। তাই তার সঠিক অবস্থান জানি না।
ব্রেকিং নিউজ
- কক্সবাজার আদালতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ
- ঈদ আসে-যায় রোহিঙ্গা ফেরা কবে
- একসময় যাকে বলা হতো ‘অশুভ’, আজ তিনিই সফল তারকা
- কোন ফাইলে অনিয়ম হয়েছে প্রকাশ করুন, আসিফ মাহমুদের চ্যালেঞ্জ
- হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- খাল খননে ফিরছে নদীর প্রাণ, বাড়ছে নাব্যতা
- গ্রামীণ অর্থনীতি ও ঐতিহ্য রক্ষায় ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচি চালুর উদ্যোগ
- কোরবানির ঈদকে সামনে রেখে বরিশালে ব্যস্ত সময় পার করছেন কামাররা



