ব্যালন ডি’অর জয়ের পর সম্প্রতি ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। সেখানে তিনি কথা বলেছেন জীবনের নানা ঘটনা নিয়ে। প্রসঙ্গক্রমে উঠে এসেছে পিএসজিতে ৩০ নম্বর জার্সি নেওয়ার কারণও।

লিওনেল মেসি বলেন, ‘১০ নম্বর আগে থেকেই নেইমারের ছিল। আমি তো এখানে (পিএসজি) নতুন এসেছি দলকে সাহায্য করতে। আমাকে ১০ নম্বর জার্সি দেওয়ার প্রস্তাব করেছিল নেই (নেইমার), সেটা ওর বিশাল মহানুভবতা। আমি জানতাম সে এমনটা করবে। কারণ, আমি ওকে চিনি, বার্সেলোনায় একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং খুব ভালো বন্ধুও।’

‘কিন্তু আমার মনে হয়েছে, ১০ নম্বরটা জার্সিটা ওর কাছেই থাকা ভালো এবং সেটা তাকে মানায়ও। এ কারণেই আমি ৩০ নম্বর পছন্দ করে নিয়েছি’, যোগ করেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version