শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি”

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ৪ নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ও বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক ভূইঁয়ার বিরুদ্ধে বুধবার (১লা ডিসেম্বর) রাতে নান্দাইল মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ধারায় একটি নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে। নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ধুরুয়া গ্রামের মৃত আঃ খালেকের পুত্র মো. তৌফিকুল ইসলাম মামুন নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। নান্দাইল মডেল থানার মামলা নং ০১ তাং ০১/১২/২০২১ ইং ধারা ২১(২) ২৫(২)/২৯(১) ৩৫(২) ২০১৮
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান রহমান আকন্দ মামলাটি এফআইআর ভূক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানাগেছে গত ২৩ নভেম্বর রাতে বাশঁহাটি বাজারে আওয়ামীলীগের এক অংশের তৃণমূল বর্ধিত সভায় ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইঁয়া ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে কর্টাক্ষ করে মানহানিকর তথ্য প্রকাশ করে আক্রমনাত্মক মিথ্যা বক্তব্য প্রদান করে মানহানি করে। এতে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বৈধ্যতা ও বর্তমান সংসদ সদস্যের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হয় বলে বাদী এজাহারে উল্লেখ্য করেন। ছাত্রলীগ নেতা মামুন দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে এই মামলা দায়ের করেন। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মোঃরুবেল মিয়াকে মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version