মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে ইদ্রিস হাওলাদার নামে এক অসহায় ভ্যান চালকের তিনটি ছাগল অগ্নিসংযোগ করে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি ছাগলের মৃত্যু হয়েছে এবং একটি ছাগল গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।আজ শনিবার (ডিসেম্বর-৪) ভোরে এ ঘটনা ঘটে।

এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেচর ক্রোকিরচর গ্রামের দরিদ্র ভ্যানচালক ইদ্রিস হাওলাদার দীর্ঘদিন ধরে তিনটি ছাগল পালন করে আসছিল। ইদ্রিস ওই ছাগল তিনটি তার বসত ঘরের পেছনের ছোট একটি খুপড়ি ঘরে বেধে রেখেছিলেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে আনুমানিক ৩-৪ জন দুর্বৃত্তরা মিলে ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ আগুনে ঘরসহ তিনটি ছাগল পুড়ে যায়। দুইটি ছাগলের ঘটনাস্থলেই মারা যায়। এতে করে ওই দরিদ্র ভ্যানচালকের ঘরসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে।

ক্ষতিগ্রস্ত ভ্যানচালকের স্ত্রী হাসিনা বেগম কান্না জরিত কন্ঠে বলেন, আমার স্বামীর দিন-রাত কষ্ট করে ছাগলগুলো কিনেছিলো। শত্রুতা করে বিনা কারনে আগুন দিয়ে আমার ছাগলগুলোকে শেষ করে দিয়েছে। আমার এখন আল্লাহ ছাড়া বিচার দেওয়ার মত কেউ নেই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version