শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯ নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হানিফা মাসুদ।

বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এ সময় নান্দাইল উপজেলার বিভিন্ন নেতা কর্মী কে সাথে নিয়ে আচার গাঁও ইউনিয়নের উন্নয়নের ধারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকা মার্কা প্রদান করে আচার গাঁও ইউনিয়ন বাসীর স্বপ্ন বাস্তবায়ন করবেন বলে মনে করছেন আচার গাঁও ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মীরা ।

নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হানিফা মাসুদ বলেন, মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী আমার সঙ্গে আছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে আমি বিপুল ভোটে বিজয় অর্জন করব ইনশাল্লাহ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version