করোনাভাইরারাসে নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে ভারতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুইজন রোগীর শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত দুই ব্যক্তি দেশটির কর্ণাটকের বাসিন্দা বলে জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এক ব্যক্তির বয়স ৬৬ এবং অপরজনের বয়স ৪৬। অকারণে কাউকে ভয় না করার আর্জিও জানিয়েছে তারা। দেশের সীমানার মধ্যে করোনার এই নতুন ধরনের প্রথম শনাক্ত করা হল। বিশ্বব্যাপী এ ধরন নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আক্রান্ত দুজনই পুরুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের গোপনীয়তা রক্ষার জন্য তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হবে না। দুই রোগীর সংস্পর্শে যারা এসেছে তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version