রিয়াদ, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহায়ক কর্মচারী সমিতিতে সদস্য অন্তর্ভুক্তি নিয়ে কর্মচারীদের মধ্যে হট্রগোলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয় কর্মচারীদের দুই সংগঠন সহায়ক কর্মচারী সমিতি ও সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যদের হাতাহাতি করতে দেখা যায়।

জানা গেছে, প্রায় তিন বছর আগে সহায়ক কর্মচারীদের একটি অংশ নিয়ে সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি গঠিত হয়। এই সংগঠনের ১০ জন্য সদস্য ফের সহায়ক কর্মচারী সমিতিতে যোগদান করতে চায়। এ বিষয়ে তারা রেজিস্ট্রারের কাছ থেকে অনুমতি নেয়। এদিকে বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন না সহায়ক কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। বিষয়টি জানার পর সাধারণ সম্পাদক জনি রেজিস্ট্রারের অফিস থেকে বিষয়টি জানতে চায়। এ বিষয়টি জানতে পেরে কর্মচারী ইলিয়াস জোদ্দার আমচত্বরে সহায়ক কর্মচারী সমিতির সভাপতির সামনে সাধারণ সম্পাদকে গালিগালাক করতে থাকে। এসময় ঘটনাস্থলে সাধারণ সম্পাদক জনি উপস্থিত হয়। তখন সহায়ক টেকনিক্যাল কমিটির সদস্যদের সাথে সহায়ক কর্মচারী সমিতির কর্মচারীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে ঘটনাস্থলে বকুল জোয়াদ্দারসহ টেকনিক্যাল কমিটির কয়েকজন উপস্থিত হয়। এতে উভয় সংগঠনের সদস্যদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে উপস্থিত কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন বলেন, আমার সামনে এসে আমার সাধারণ সম্পাদকের পা ভেঙ্গে দেওয়ার কথা বলে ইলিয়াস জোদ্দার। এর প্রতিবাদ করি আমরা। এছাড়াও টেকনিক্যাল সমিতির ১০ জন সদস্য গঠনতন্ত্র ভঙ্গ করেছে। সমিতিতে আসতে হলে গঠনতন্ত্র মেনে আসতে হবে।

এ বিষয়ে ইলিয়াস জোদ্দার বলেন, আমি পা ভেঙ্গে দিতে চাইনি। এমনি বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। রেজিস্ট্রার অনুমতি দিয়েছে ১০ জন কর্মচারীকে।

এ বিষয়ে সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি বলেন, আমি বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আগামীকাল আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিয়ে আমরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version