স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা সবাই একমত হয়েছেন-আগে যেমন ‘নো মাস্ক, নো সার্ভিস’ ছিল ছিল, এখন আমরা বলতে চাচ্ছি ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাসের টিকা নেওয়া নিয়ে মানুষের মধ্যে অনাগ্রহ দেখা দেওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। এরমধ্যে সিঙ্গেল ডোজ ছয় কোটির মতো, ডাবল ডোজ চার কোটির কাছাকাছি হয়ে গেছে। আমরা স্কুলের ছাত্র, বস্তিবাসী, সব পর্যায়ের লোকজনকে টিকা দেওয়ার জন্য একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত গেছি। ফাইজারের টিকাও আমরা বিভিন্ন জেলা উপজেলায় নিয়ে গেছি। তারপরও দেখা যায় অনেকে এখনও টিকা নেননি। আগে যে আগ্রহটা পেয়েছি টিকা নেওয়ার সেই আগ্রহটা একটু কম।’

তিনি বলেন, ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ এর বাস্তবায়ন করতে পারলে আমাদের টিকা কার্যক্রমটা আরও বেগবান হবে, টিকা নেওয়ার জন্য লোক এগিয়ে আসবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version