এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. রুবেল (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,রবিবার (২৮- নভেম্বর) ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের আটটি ইউনিয়নে অনুষ্ঠিত হয়।জানা যায়, নির্বাচনে লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির মারুফ হাসান অন্তিক।এবং তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জনাব আলী চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছিলেন। গারাগ্রাম ইউনিয়নের ৫ নং কেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের পর যখন ভোট গণনা শুরু হয়, তখন জানা যায়, জনাব আলী আনারস প্রতীক নিয়ে ৫৪ ভোটে এগিয়ে আছেন। তখনই অন্তিকের সমর্থকরা জনাব আলীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ান।এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা এক বিজিবি সদস্য রুবেল নিহত ও কয়েকজন আহত হন।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় জানান, রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় মো. রুবেল নামে বিজিবি সদস্য ঘটনাস্থলে নিহত হয়।নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version