মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারার অভিযোগ করেছেন স্বতন্ত্রপ্রার্থী। রবিবার সকালে ভোটের শুরুতে স্বতন্ত্রপ্রার্থী সেলিম রেজার (আনারস) এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয় নৌকার প্রার্থী ইদ্রিস আলী মাষ্টারের এজেন্টরা। পরে ইদ্রিস আলী মাষ্টারের এজেন্টরা কেন্দ্রের কক্ষের প্রতি গেটে পাহারা বসিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করে।

এ সময় সাংবাদিকরা বিষয়টি জানতে কেন্দ্রের প্রিজাইডিং আফিসারের কাছে গেলে কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এস আই দেবাশীষ   সাংবাদিকদের কেন্দ্র থেকে বের না হয়ে গেলে আটক করার হুমকি দেন।

আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী সেলিম রেজা বলেন, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নারী কেন্দ্রে পরিস্থিতি ভয়াবহ। এখানে নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করছে ভোটারদের। আমার এজেন্টদের হুমকি ও ভয় ভীতি দেখিয়ে ভোট কক্ষ থেকে বের করে দিচ্ছে। আমি বিষয়টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। বিষয়টি আমি লিখিতভাবে নির্বাচন কর্মকর্তাকে অভিযোগ দেব।

দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা বলেন, বিষয়টি আমি দেখেছি। কিন্তু আমার কিছু করার নেই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version