লোকমান হাফিজঃ

সিলেটে শুরু হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ। জেলার ১৬টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট জেলার তিনটি উপজেলায় ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এগুলো হলো- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি, তোয়াকুল, নন্দিরগাঁও, ফতেহপুর, লেংগুড়া ও রুস্তমপুর ইউনিয়ন।

এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version