এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
শান্তিপূর্ণভাবে চলছে নীলফামারী পৌরসভা, জলঢাকা উপজেলার ১১ টি এবং কিশোরগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন। পৌরসভার ১৬ টি কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহন চলবে বিকেল চারটা পর্য়ন্ত। এর মধ্যে ১০ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নীলফামারী পৌরসভায় মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। মোট ৩৮ হাজার ২০৪ জন ভোটার প্রথম বারের মতো ইভিএম এ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন।
এদিকে জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ১৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৫ জন এবং সাধারণ সদস্য পদে ৭৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এসব ইউনিয়নের ৪ লাখ ৯৪৯ জন ভোটার তাদের নতুন প্রতিনিধি নির্বাচন করবেন। ১৮২ টি কেন্দ্রের মধ্যে ১৩৬ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সুষ্ঠ ও অবাধ নির্বাচনের জন্য পুলিশ ও আনছার সদস্যের পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে বিজিবি ও র্যানব সদস্যরাও টহলে থাকবেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার



