শুক্রবার, সেপ্টেম্বর ২৫

এবার টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করলো আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবান সরকার। জানা গেছে, নতুন আইন করে টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসির।

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে, তবে কোন ধরণের হিজাব পরতে হবে তা বলা হয়নি। বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ধারণা পেতে আফগান সাংবাদিকরা নতুন এই আইনের ব্যাখ্যা চেয়েছেন।

বিবিসি বলছে, তালেবানের সর্বশেষ গাইডলাইনগুলো মূলত আফগান টেলিভিশন চ্যানোলগুলোকে লক্ষ্য করেই সামনে আনা হয়েছে। এই গাইডলাইনে ৮টি নতুন নিয়ম রয়েছে।

নতুন নিয়মে ইসলাম বা শরীয়াহ পরিপন্থি এবং আফগান মূল্যবোধের বিরুদ্ধে কোনো সিনেমা তৈরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিনেমার দৃশ্যে পুরুষের অনাবৃত শরীর দেখানোও নিষিদ্ধ করা হয়েছে।

কৌতুক ও বিনোদনের অনুষ্ঠানগুলোতে ধর্মকে অসম্মান করে এমন এবং আফগানদের জন্য আক্রমণাত্মক হিসেবে মনে হতে পারে এমন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিদেশি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারে এমন বিদেশি সিনেমা প্রদর্শনের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version