শনিবার, অক্টোবর ৩

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :-

নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ ঢলে পড়ে প্রপারলি হাগিদক (১৭) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে তার মৃত্যু হয়।

সে কলমাকান্দার মধুকুড়া গ্রামের সন্তোষ ম্রংয়ের মেয়ে এবং কলমাকান্দার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কিউলিপ ম্রং বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার এসএসসি’র ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়।

পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহন করেন।

কিন্তু পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে আবারও সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে যায়। তখনই হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসকদের ধারনা রক্ত শুন্যতা থেকে তার মৃত্যু হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version