Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

৫৫ দিন পরে ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

সারাদেশে করোনায় মৃত্যুশূন্য দেখার পর ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে আহম্মদ আলী (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্টেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আহম্মদ আলী সদর উপজেলার হাটবাকুয়া গ্রামের মৃত মকবুল শিকদারের ছেলে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ১৩ নভেম্বর আহম্মদ আলী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, দীর্ঘ ৫৫ দিন পর ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৬২ জন।

Exit mobile version