চলতি বছরের দাবানলে ক্যালিফোর্নিয়ায় কয়েক হাজার ‘সিকোইয়া’ দুর্লভ বৃক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।  এক বছর আগে দাবানলে এই প্রজাতির ১৪ শতাংশ ধ্বংস হয়েছে। এই সংখ্যা বিশ্বের বৃহত্তম এ প্রজাতির সংরক্ষিত মোট বৃক্ষ সংখ্যার ৫ শতাংশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

বছরের পর বছর খরা ও উষ্ণ আবহাওয়া ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এ বছর তীব্র গরম এবং দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে দুর্লভ প্রজাতির এই বৃক্ষ নির্মূল হয়েছে। দু’টি বজ্রপাত থেকে ছড়িয়ে পড়া দাবানলে দুর্লভ প্রজাতির ৩ হাজার ৬শ’ সিকোইয়া গাছ পুড়ে ছাই হতে পারে যার প্রতিটি গাছের ব্যাস ৪ ফুটের বেশি (১২০ সেন্টিমিটার)।

সেকোইয়া এবং কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের তত্ত্বাবধায়ক ক্লে জর্ডান বলেছেন, ‘বাস্তবতা হলো আমরা সীমিত সংখ্যার এই আইকনিক গাছের বিশাল ক্ষতি দেখেছি। কয়েক দশকেও এই ক্ষতিপূরণ করা যাবে না।’

এদিকে, বিজ্ঞানীরা বলেছেন, অনিয়ন্ত্রিতভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোসহ মানবসৃষ্ট কার্যকলাপ এই গ্রহের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী।

দাবানল ও ছড়িয়ে পড়া অগ্নিশিখা থেকে বাঁচাতে বিশ্বের বৃহত্তম গাছ ‘জেনারেল শেরম্যান’কে রক্ষা করতে অগ্নিনিরোধক ফয়েল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। গাছটির উচ্চতা ২৭৫ ফুট (৮৩ মিটার)। গাছটি ভালো অভিযোজন এবং ঘন বাকলের মাধ্যমে তাপীয় অবস্থা থেকে নিজেকে রক্ষা করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version