তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে এক পথচারীও রয়েছেন।

শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি নৈশকোচ বকচর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন এক পথচারীসহ ছয়জন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version