বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

খেলা মাঠে গড়ানোর আগেই ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ। আর আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন শরফোদুল্লাহ ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভির আহমেদ। এই চারজনও বাংলাদেশি।

এর মধ্যে প্রথম ম্যাচে সৈকতের পাশাপাশি অনফিল্ড আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান এবং টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। দ্বিতীয় ম্যাচে অনফিল্ড আম্পায়ার তানভির আহমেদ ও গাজী সোহেল এবং টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান ও সৈকত। শেষ ম্যাচে অনফিল্ডে থাকবেন তানভির ও মাসুদুর রহমান।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের। স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।

তিন ম্যাচের টি-২০ সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সশরীরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামের নির্দিষ্ট বুথ থেকে কিনতে হবে টিকিট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ ভ্যাকসিন ছাড়া গ্যালারিতে ঢুকতে পারবেন না কেউই। ১৮ এবং তার বেশি বয়সীদের ভ্যাকসিন সনদ লাগবে। মাঠে ঢুকার আগেই গেইটে দেখাতে হবে এই সনদ।

বিসিবি জানিয়েছে, টি-২০ সিরিজের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা। ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা ধরা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version